স্কুলের বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ করে আত্মঘাতী শিক্ষিকা

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রিন্সিপাল, স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে ফেসবুক লাইভে অভিযোগ করে আত্মঘাতী হয়েছেন শিক্ষিকা। ফেসবুক লাইভে স্কুলে মানসিক নির্যাতন, হেনস্থার শিকারের অভিযোগ করেছিলেন ডানলপের খালসা মডেল স্কুলের কিন্ডার গার্ডেন বিভাগের সহকারী শিক্ষিকা জশবীর কৌর।

এরপরেই বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপাল এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন জশবীর কৌরের ভাই। জশবীরের স্বামী মারা গিয়েছেন, দুই ছেলে বিদেশে থাকেন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে শিক্ষিকা দাবি করেছিলেন ২২ বছর ধরে খালসা মডেল স্কুলে চাকরি করেন।

অভিযোগ করেন তাঁর প্রাপ্য টাকা আটকে রেখে তাঁকে হেনস্থা করা হচ্ছে। চাওয়া হচ্ছে ২৫ বছরের পুরনো নথি। এরপরেই বাড়ি থেকে উদ্ধার হয় শিক্ষিকার দেহ।