গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Jalpaiguri নেপাল নিয়ে মধ্যরাতে উত্তরকন্যায় মিনি সচিবালয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

    নেপাল নিয়ে মধ্যরাতে উত্তরকন্যায় মিনি সচিবালয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

    0
    265
    ছবি সৌজন্যে : এক্স
    নেপাল পরিস্থিতি নিয়ে উত্তরকন্যার মিনি সচিবালয়ে নিজের ঘরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    এই সফরে গিয়ে কার্যত সারা রাত জেগেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা। মঙ্গলবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংয়ের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।
    সীমান্তে নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে।