গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ঝাড়খণ্ডে খুন উত্তরবঙ্গের নির্মাণ শ্রমিক

    ঝাড়খণ্ডে খুন উত্তরবঙ্গের নির্মাণ শ্রমিক

    0
    114
    ঝাড়খণ্ডে উত্তর দিনাজপুরের এক পরিযায়ী নির্মাণ শ্রমিককের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই শ্রমিকের বাড়ি ডালখোলার চাঙাটুলি গ্রামে।
    তাঁকে খুনে জড়িত অভিযোগে বিদেশ মার্ডি নামে ঝাড়খণ্ডের এক যুবককে ধরেছে পুলিশ। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার চম্পানগরের জঙ্গল থেকে ওই শ্রমিকের দেহ উদ্ধার হয়।সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে ওই শ্রমিক বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন। বছর দু’য়েক ধরে সেখানেই কাজ করতেন। পরিবারের দাবি, ২৬ সেপ্টেম্বর বাড়িতে ফোন করে তিনি ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। জানান, কে বা কারা তাঁর টাকা কেড়ে নিয়েছে এবং আরও টাকা না দিলে মেরে ফেলবে। কিছু পরে তাঁরই ফোন থেকে অপরিচিত একজন ৫০ হাজার টাকা পাঠাতে বলে মুক্তিপণ হিসেবে। পরিবারের লোকেরা টাকা জোগাড়ের চেষ্টা শুরু করেন। তবে ওই শ্রমিকের ফোন বন্ধ থাকায় যোগাযোগও করতে পারেননি। তাঁরা ডালখোলা থানায় অভিযোগ জানান। পুলিশ জানতে পারে, ফোন ঝাড়খণ্ড থেকে এসেছিল।
    ঝাড়খণ্ডের বিদেশ মার্ডির অ্যাকাউন্টে আগে টাকা পাঠিয়েছেন ওই শ্রমিক। ঝাড়খণ্ড পুলিশ সন্দেহের ভিত্তিতে বিদেশকে গ্রেফতার করে জানতে পারে, ওই শ্রমিককে শ্বাসরোধ করে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়।
    ছবি : সংগৃহীত