উত্তরে ভারী, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

0
30
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
মঙ্গলবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতার কারণে বজায় থাকবে অস্বস্তিও।
তবে বুধবার থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, জলীয় বাষ্পের দাপট কিছুটা হলেও বাড়তে পারে, যার জেরে তৈরি হবে অস্বস্তি ও ভ্যাপসা গরম। বুধবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।