
উত্তরবঙ্গের চিকেনস নেক ভূরাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের দিকে গোটা ভারতের নজর থাকবে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধীদের ভোটপ্রচারের দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের ডালি নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রীর।
তাই দেশের নিরাপত্তার স্বার্থে তিনি কী বার্তা দেবেন, তার দিকে নজর থাকবে সকলের, জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
