গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North Dinajpur শিল্প সম্মেলনে আমন্ত্রণ নেই উত্তর দিনাজপুরের, ক্ষোভ কৃষ্ণ কল্যাণীর

    শিল্প সম্মেলনে আমন্ত্রণ নেই উত্তর দিনাজপুরের, ক্ষোভ কৃষ্ণ কল্যাণীর

    0
    2381
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের শুরুর দিনেই আমন্ত্রণ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের শিল্পপতি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণ কল্যাণী লিখেছেন উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫-র জন্য একটি আমন্ত্রণপত্রও ইস্যু করা হয়নি। বুধবার বিজিবিএসের অষ্টম এডিশন সম্মেলন শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন দেশবিদেশের শিল্পপতিরা। শহরে পৌঁছেছেন শিল্পপতি মুকেশ আম্বানিও।
    তার মধ্যেই আমন্ত্রণ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন দলেরই রায়গঞ্জের বিধায়ক।