
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন তিনি।
যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কী কী মিল আছে এবং সেজন্য উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি উত্তর-পূর্ব ভারতের মধ্যে উত্তরবঙ্গকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দেন প্রধানমন্ত্রী, তাহলে কেন্দ্রীয় প্রকল্পের জন্য বেশি টাকা পাবে উত্তরবঙ্গ। ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়নের গতি। তবে পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেননি বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।বলেছেন, তিনি নিশ্চিত এই প্রস্তাবে পশ্চিমবঙ্গ সরকারের কোনও বাধা থাকবে না।এবং রাজ্য সরকারের সহজতা তাঁরা পাবেন।
