প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরভারত, মৃত ১০ 

0
20
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলের বহু এলাকা একাটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন। এর জেরে শুধু বৃহস্পতিবারই উত্তর ভারতের একাধিক রাজ্যে মৃতের সংখ্যা ১০। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে।
এর জেরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে ধস নেমেছে উত্তরাখণ্ডে। ধস নামায় হিমাচল ও উত্তরাখণ্ডের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন।
গুজরাটের সুরাটেই গত কয়েক দিনের দুর্যোগে ১৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লির কোনও কোনও এলাকা ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে। সাবওয়েগুলির জল থইথই অবস্থা। শুক্রবারও হলুদ সতর্কতা জারি রয়েছে রাজধানীতে। এদিন উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটানা বর্ষণে জলে ভাসছে উত্তরপ্রদেশও। শুক্রবার রাজ্যটিতে অতি ভারী বর্ষণের পূর্বভাস রয়েছে। বৃষ্টি চলবে ১১ জুলাই অবধি।