
উত্তর ভারতীয়রা শুধু হিন্দিই জানে , এখানে টেবিল পরিষ্কার করতে , পানিপুরি বিক্রি করতে আসে। সম্প্রতি চেঙালপাট্টুতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন তামিলনাড়ুর কৃষিমন্ত্রী এমআরকে পন্নিরসেলভম।
সাম্প্রতিক এই মন্তব্যের জেরে আবারও ভাষা বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন , উত্তর ভারতীয়রা শুধু হিন্দি জানে। শুধু একটি ভাষা জানলে কর্মসংস্থানের সুযোগ কমে যায় কারণ তাদের দক্ষতা সীমিত। ফলে তারা ছোটখাট কাজ করতে বাধ্য হয়। অন্যদিকে তামিলনাড়ুর দ্বি-ভাষা নীতির জন্য শিক্ষার্থীরা বিদেশে ভালো চাকরির সুযোগ পায়। তামিলনাড়ুতে ভাষা সবসময়ই আবেগের বিষয়। তবে তার এই মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হলে ডিএমকে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে এক্স পোষ্টে লেখেন ,
উত্তর ভারত হোক বা দক্ষিণ ভারত বা পৃথিবীর যেকোনো কোণায় কোনো নাগরিক ছোট নয় , কোনো কাজ ছোট নয়। এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, মুখে সংবিধানের কথা বলে কিন্তু মনে উত্তর ভারতীয়দের জন্য ঘৃণা ভরে রেখেছেন। এটাই তাদের আসল পরিচয়। সব মানুষের কিছু না কিছু ‘মজবুরি’ থাকে।
