সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার 

0
47
ছবি সৌজন্যে : এক্স

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে ইস্ট সি–তে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছেন।  এটি সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ ঘটনা। গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।