
পশ্চিমী দুনিয়ার হুঁশিয়ারি উপেক্ষার পর এবার উত্তর কোরিয়ার অত্যন্ত গোপনীয়তায় মোড়া পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে।
যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি এস নিউজ। সূত্রের খবর, সম্প্রতি সেই পরমাণু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেছেন তিনি। পরমাণু অস্ত্রভান্ডারের শক্তিবৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে।আর উত্তর কোরিয়ার এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তাহলে কি পশ্চিমি দুনিয়ার বিরুদ্ধে নামতে নিজের শক্তিবৃদ্ধির পথে হাঁটছে উত্তর কোরিয়া। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিম জং উন।এমনই সব প্রশ্ন উঠে আসছে। সূত্রের খবর, উত্তর কোরিয়ার কাছে ৫০টি পরমাণু অস্ত্র রয়েছে। ৭০-৯০টি পরমাণু অস্ত্র বানানোর জন্য রসদও রয়েছে তাদের হাতে। পরমাণু অস্ত্রের পাশাপাশি ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কাজ করছে তারা।
