এআই-চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ায়

0
25
ছবি সৌজন্যে : এক্স

উত্তর কোরিয়া প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা,কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এ উৎক্ষেপণ কর্মসূচি চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ নেতা কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই পরিচালনা করা হয়েছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ। উল্লেখ্য,উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতার অভাবনীয় উন্নতির পর এবার নিজেদের কৌশলগত ও প্রচলিত অস্ত্রাগারকে আরো আধুনিকীকরণে মনোযোগ দিয়েছে। এছাড়া পিয়ংইয়ং নিজেদের এসব আধুনিক অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছাকাছি মোতায়েনের ঘোষণাও করেছে।

এদিকে, সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেদের পারমাণবিক অস্ত্রাগার এবং অপারেশনাল পরিসর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করে এক বার্তায় আমেরিকাকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।