
নিজের বুলেটপ্রুফ ট্রেনে চেপে ৬ বছর পর চিনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জানা গিয়েছে, কিমের সঙ্গে রয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী চো সন-হুই ও অন্য সিনিয়র আধিকারিকরা।
এর আগে ২০২৩ সালে কিম জং উন-কে ট্রেনে চেপে দেখা গিয়েছিল রাশিয়া সফরে যেতে।এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে তিনি গিয়েছিলেন চিনে। অবশেষে প্রায় ৬ বছরেরও বেশি সময় পরে ফের বেজিংয়ে কিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকবেন তিনি।
দুনিয়ায় মাত্র ১০টি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বরাবর অটুট। ভারত তার মধ্যে অন্যতম। তবে এই প্রথম কিমের দেশে সমস্ত সুবিধা-সহ দূতাবাস চালু করেছে দিল্লি।







