
ইউক্রেনের প্রায় দোড়গোড়ায় সেনা সাজিয়ে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। কয়েক মাইল পথ পেরোলেই সীমান্ত।
সেই সীমান্ত পেরিয়ে কিম জং উনের সেনাবাহিনী ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করা নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহে আমেরিকা আবারও ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনী যদি ইউক্রেনের ভূখণ্ডে ঢোকে তবে পাল্টা জবাব দিতে হবে ভলোদিমির জেলেনস্কির সরকারকে।রাশিয়ার কুরস্ক এলাকায় ১০ হাজার সেনা অবস্থান করছে, এমনই দাবি করেছে আমেরিকার পেন্টাগন। তারপরই নতুন করে উত্তেজনা ছড়ায়। পেন্টাগন আরও দাবি করেছে, অন্তত তিন হাজার সেনাকে ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে রুশ সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। মার্কিন জো বাইডেন জানিয়েছেন, তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
বর্তমান পরিস্থিতি এবং ইউক্রেনের প্রস্তুতির উপর নজর রাখা হচ্ছে। যদি উত্তর কোরিয়ার সেনাবাহিনী সীমান্ত পার করে তবে ইউক্রেনকে পাল্টা জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।









