গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বৃষ্টি – ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম, বাতিল লাচেন-চংথাংয়ের পারমিট

    বৃষ্টি – ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম, বাতিল লাচেন-চংথাংয়ের পারমিট

    0
    179
    ছবি সৌজন্যে : এক্স
    ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। ভারী বৃষ্টি ও ধসের কারনে লাচং-লাচেন ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর সিকিমে ভ্রমণের জন্য নতুন পারমিট দেওয়া হচ্ছে না এবং আগের জারি করা সমস্ত পারমিট বাতিল করা হয়েছে।
    ভূমিধসের কারণে প্রায় ১০০০ পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। লাচেন-চংথাং সড়কের মনশিথাং এবং লাচং-চংথাং সড়কের লেমা অঞ্চলে ব্যাপক ধস নেমেছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
    আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে শনিবারের আগে অবস্থার উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। যদিও শিলিগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে গ্যাংটক পযন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। গ্যাংটকের পরিস্থিতি স্বাভাবিক। তবে, গ্যাংটক থেকে উত্তর সিকিমের দিকে পর্যটকদের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।