
উত্তর-পূর্ব শুধুমাত্র কোনও দিক নয় , ক্ষমতা, শক্তিরও প্রতীক। শুক্রবার দিল্লিতে রাইজিং নথ-ইস্ট ইনভেস্টরস সামিটে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের উত্তর-পূর্বে বিনিয়োগের লক্ষ্যে এই সামিটে অংশ নিয়েছিলেন দেশের মুকেশ আম্বানি, গৌতম আদানি, হর্ষ নেওটিয়াদের মত দেশের প্রথম সারির শিল্পপতিরা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাণিজ্য থেকে ঐতিহ্য, বস্ত্র থেকে পর্যটন উত্তর পূর্বের বৈচিত্রই তাঁর শক্তির উত্স।
প্রধানমন্ত্রী আরও বলেছেন উত্তর-পূর্ব মানে বায়ো ইকোনমি, চা শিল্প, পেট্রোলিয়াম, স্পোর্টস ও পর্যটনের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠান থেকে শিল্পপতিরা উত্তর পূর্ব ভারতে বিনিযোগের আশ্বাসও দিয়েছেন।
