গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk প্যালেস্টাইনকে স্বীকৃতি ৩ দেশের, পাল্টা ইজরায়েল 

    প্যালেস্টাইনকে স্বীকৃতি ৩ দেশের, পাল্টা ইজরায়েল 

    0
    160
    Palestine is recognized by 3 countries Israel counters
    Palestine is recognized by 3 countries Israel counters
    যুদ্ধ আবহের মধ্যেই প্যালেস্টাইনকে দেশের মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। সম্প্রতি এই ৩ দেশের রাষ্ট্র প্রধানের বিবৃতি প্রকাশ্যে আসার পর তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছে ইজরায়েল।
    দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ওই ৩ দেশে থাকা ইজরায়েলের রাষ্ট্রদূতদের। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন সমীকরণ।সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেছেন, ইজরায়েলের ভালর জন্যই সেখানে দুই রাষ্ট্র নীতি কার্যকর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক-সহ প্যালেস্টাইন দেশ প্রতিষ্ঠিত হোক। তাতে দুই দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে ও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। ২৮ মে তারা প্যালেস্টাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দেবেন।তারা যদি প্যালেস্টাইনকে দেশের মর্যাদা না দেন তবে মধ্য ও পূর্বেও শান্তি ফিরবে না। পাশাপাশি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার।তারা আশা করছেন আরও কিছু দেশ এই উদ্যোগকে অনুসরণ করবে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, আগামী ২৮ মে এই বিষয়ে ৩ দেশের প্রতিনিধিরা একজোট হতে চলেছেন। সেখানেই প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে মর্যাদা দেবেন তারা।