
ন্যাটো সদস্য নরওয়ে বোকার মতো আমাকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোষ্ট করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন , রাশিয়া ও চীন ন্যাটোকে খুব একটা ভয় পায়না।
আমেরিকার প্রয়োজনে সামরিক সহযোগিতার এই জোট ন্যাটো পাশে থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেন আমি একাই ৮টি যুদ্ধ শেষ করেছি। ন্যাটো সদস্য নরওয়ে বোকার মতো আমাকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ফিফা প্রদত্ত শান্তি পুরস্কার পেলেও নোবেল না পাওয়ার জন্য ‘আশাহত’ হওয়ার কথা ভুলতে পারেননি তিনি। উল্লেখ্য, ২০২৫-এ শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সম্প্রতি সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা।








