গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home International আপোস নয়, রুশ তেল ইস্যুতে মন্তব্য জয়শঙ্করের

    আপোস নয়, রুশ তেল ইস্যুতে মন্তব্য জয়শঙ্করের

    0
    45
    ছবি সৌজন্যে : এক্স
    রুশ তেল কেনা নিয়ে আপোসহীন নীতিতেই চলবে ভারত, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ঘোষণার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন প্রশাসনের অনেকেই দাবি করেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেবে ভারত।
    কিন্তু রুশ তেল নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত বরাবরই কৌশলগত ক্ষেত্রে স্বাধীন থেকেছে। রাজনৈতিক পালাবদল হলেও ভারতের এই নীতি কোনও সময়েই বদলায়নি।
    ওই সম্মেলনেই এস জয়শঙ্কর-কে প্রশ্ন করা হয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জেরে কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বিদেশমন্ত্রীর স্পষ্ট জবাব, যদি জানতে চান যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব কিনা, বা এমন কোনও সিদ্ধান্ত নেবেন যা হয়তো কারোর পছন্দ হবে না- তাহলে তিনি বলবেন এরকম ঘটনা ঘটতেই পারে।