গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Top News মাস্টার প্রকল্প নয়, মার্ডার প্ল্যান, বিক্ষোভে ঘাটালের মহিলারা

    মাস্টার প্রকল্প নয়, মার্ডার প্ল্যান, বিক্ষোভে ঘাটালের মহিলারা

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলে এবার গর্জে উঠলেন ঘাটালের মহিলারাই। তাঁদের দাবি এটা ঘাটাল মাস্টার প্ল্যান নয়, ঘাটাল মার্ডার প্ল্যান।

    তাঁদের অভিযোগ ঘাটাল মাস্টার প্ল্যানের নামে এবার তাদের উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে। এরই বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন ঘাটালের কৃষ্ণনগর এলাকার মহিলারা। তাদের দাবি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য হয়ত তাদের বাড়ি ঘর ছাড়তে হবে। তাই এই প্রকল্পের কোনও প্রয়োজন নেই। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্যের তরফে বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।

    মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে বেশ কয়েক জায়গায়। আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে পথে নেমেছিল দাসপুরের মানুষজন।