গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ‘রাশিয়াকে এক টুকরো জমি না’, বার্তা জেলেনস্কি-র 

    ‘রাশিয়াকে এক টুকরো জমি না’, বার্তা জেলেনস্কি-র 

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জমির বিনিময়ে যুদ্ধবিরতির শর্তে বেঁকে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, নিজেদের এক টুকরো জমিও রাশিয়া-কে ছাড়বেন না। জেলেনস্কির এহেন বার্তায় স্বাভাবিকভাবেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি প্রসঙ্গে সম্প্রতি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানিয়েছেন, এতে কোনও ভুল নেই যে রাশিয়া এলাকা কেড়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে স্পষ্টভাবে জানাচ্ছেন, এক টুকরো জমিও ছাড়বে না।
    জমি ছাড়ার আইনি যে অধিকার তাঁর নেই, সেকথাও জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ থামাতে গেলে ইউক্রেনকে ডনবাসের কিছু অংশ ছেড়ে দিতেই হবে।