যুদ্ধের সময় নয়, জেলেনস্কিকের পাশে বার্তা মোদীর 

0
135
Modis message next to Zelenskiy not in wartime
Modis message next to Zelenskiy not in wartime
এটি যুদ্ধের সময় নয়। কিভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাঁধে হাত রেখে রাশিয়ার হানায় নিহত ইউক্রেনের শিশুদের স্মৃতিসৌধে গিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাত ঘণ্টার সফরে কিভে পৌঁছেই ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রিতে রুশ হামলায় নিহত শিশুদের স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রেখে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। ওয়ারশের মতোই কিভেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়দের ভিড় ছিল। তাঁর নামে জয়ধ্বনিও শোনা গিয়েছে। হোটেলে পৌঁছনোর পর আধঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী যান গান্ধীমূর্তিতে শ্রদ্ধা অর্পণ করতে। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অবস্থান পরিষ্কার, এটি যুদ্ধের সময় নয়। সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানবতার এই সঙ্কট কাটাতে হবে। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎপর্বে করমর্দনের পাশাপাশি ছিল আলিঙ্গনও। তাঁরা দু’জনে এরপরে ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রিতে যান। সেখানকার মাল্টিমিডিয়া মার্টিরোলজিস্ট এক্সপোজিশন-এ যুদ্ধে নিহত শিশুদের ছবি এবং স্মৃতিসৌধ রয়েছে। তখনই ভলোদিমির জেলেনস্কির কাঁধে হাত রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপরে দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়েছে।