
মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধ জাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
পাশাপাশি ইরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবুও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না বলে জানিয়েছেন তিনি।
আব্বাস আরাঘচি বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে। কেন আমেরিকার কথায় সমৃদ্ধকরণের ওপর এত জোর দেওয়া হবে, গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন আরাঘচি। এর দুদিন পরই তিনি এমন কথা বললেন।
