সব হেলা বাড়ি বিপজ্জনক নয়, বলছেন ফিরহাদ, পাল্টা হুঙ্কার শুভেন্দু-র

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে পুরসভার দিকে আঙুল উঠতেই মেয়র ফিরহাদ হাকিমের দাবি সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়।
এর উত্তর কর্পোরেশনের ভাষায় বিজেপি দেবে বলে পাল্টা হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটো এলাকায় পর এবার তপসিযতেও হেলে পড়েছে বহুতল। সেই প্রসঙ্গেই মেয়র ফিরহাদ হাকিম বলেছেন কলকাতায় এমন অনেক বাড়ি রয়েছে। বছরের পর বছর এইভাবে রয়েছে। আংশিক একটু হেলে গিয়েছে। স্ট্যাকচারাল এবিলিটি টেস্ট হবে। গাফিলতি থাকলে এফআইআর তো হবেই। তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এটা ইঞ্জিনিয়াররা দেখবেন। তাঁদের রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়ি ভাঙা হবে। তবে স্ট্র‌্যাকচার ঠিক থাকলে তবে বিপজ্জনক নয়। পাল্টা আক্রমণ করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন আগে শোনা যেত দশতলা বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি, এখন মেয়র ফিরহাদ হাকিম সংযোজন করেছেন হেলে পড়া বাড়ি।
কর্পোরেশনের সামনে বিজেপির পতাকা নিয়ে দেখা হবে বলে হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমকে তৈরি থাকতে বলেছেন।