গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এসআইআর ফর্ম পুড়িয়ে দেওয়া নিয়ে ডিজি-কে শো কজ

    এসআইআর ফর্ম পুড়িয়ে দেওয়া নিয়ে ডিজি-কে শো কজ

    0
    44
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিমবঙ্গের কিছু জায়গায় এসআইআর সংক্রান্ত আপত্তি জানানোর ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই নিয়ে এখনও এফআইআর দায়ের হয়নি কেন, প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে শো কজ় করেছে সুপ্রিম কোর্ট।

    এই ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ডিজি-কে।পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন সেই হলফনামা জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ,এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে, শুনানিকেন্দ্রে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। হুগলির পোলবায় ফর্ম-৭ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এসআইআর নিয়ে আপত্তি জানানোর জন্য রয়েছে এই ফর্ম। বিক্ষোভকারীদের দাবি ছিল, বিজেপি কর্মীরা ফর্ম–৭ অগণতান্ত্রিক ভাবে জমা দিয়ে এসআইআরের তালিকা থেকে সাধারণ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন।

    বিক্ষোভ দেখিয়ে টায়ার পোড়ান তৃণমূল কর্মীদের একাংশ।এই ঘটনায় কেন এফআইআর রুজু হয়নি, সোমবার এসআইআর সংক্রান্ত শুনানিতে সেই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ডিজি-কে শো কজ় করেছে শীর্ষ আদালত। উল্লেখ্য ৩০ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হয়েছেন পীযূষ পান্ডে। তাঁকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে, এই ফর্ম-৭ পোড়ানোর ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে।