গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Lifestyle ব্রেকফাস্টে প্রতিদিন পাউরুটি-ডিম নয়

    ব্রেকফাস্টে প্রতিদিন পাউরুটি-ডিম নয়

    0
    176
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সুস্বাস্থ্যের জন্য ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তা নিয়ে বেশির ভাগ মানুষের কোনো মাথাব্যথা নেই।

    বেশি রাত করে ঘুমিয়ে সকালে খুব দেরি করে ওঠেন অনেকে। সে সময় আর ব্রেকফাস্ট করার সুযোগ হয় না বা করেন না।আর যারা খান, তাদের বেশির ভাগই পাউরুটি ও ডিম ভাজায় অভ্যস্ত।কিন্তু, নিত্যদিনের এই অভ্যাস আপনার বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই ব্রেকফাস্টে পাউরুটি ও ডিম ভাজা খাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন।ডিমে প্রোটিন, ফ্যাট, ভিটামিন বি ১২, ভিটামিন ডি রয়েছে। কিন্তু পাউরুটির সঙ্গেও কার্বোহাইড্রেটও পাওয়া যায়।ব্রেকফাস্টে খাওয়া পাউরুটি ও ডিম ভাজা থেকে ম্যাক্রোস, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট পাওয়া যায়। তবে যদি ডিম ভাজার ক্ষেত্রে ভুল তেল ব্যবহার করা হয়, তবে তা নিমেষে ভয়ংকর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।এদিকে ডিমে প্রোটিন থাকে, যা মেটাবলিজম ও পেশিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। চুল, নখ ও ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে ডিমের তুলনা হয় না।তাই সপ্তাহে সাত দিন ৭টা ডিম খাওয়াও সমস্যার নয়। তবে আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, কিংবা হার্টের সমস্যা থাকে, তবে বেশি ডিম না খাওয়াই ভালো।কারণ,পাউরুটিতে চিনি, সোডিয়াম ও সংরক্ষণের জন্য রাসায়নিক দেওয়া হয়। তার ফলে প্রতিদিন খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপজনিত সমস্যাও হতে পারে।এই অবস্থায়,ঘুম থেকে ওঠার ঘণ্টা দুয়েকের মধ্যে পাউরুটি খেতে পারেন। পাউরুটি ও ডিম ভাজার সঙ্গে সেক্ষেত্রে কিছু শাক-সবজিও খেতে পারেন।তবে বেশি বেলা হয়ে গেলে এই খাবার না খাওয়াই ভালো।সেইসঙ্গে প্রতিদিন পাউরুটি ও ডিম ভাজা খেয়ে আপনার গ্যাস, অম্বলজনিত কোনো সমস্যা হচ্ছে কি না, খেয়াল রাখুন।

    তেমন সমস্যা দেখা দিলে ব্রেকফাস্টের মেন্যুতে পরিবর্তন আনুন। নইলে সমস্যা আরো বাড়তে পারে।