গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International প্রতিদ্বন্দ্বিতা নয়, একসঙ্গে কাজ : জিনপিং

    প্রতিদ্বন্দ্বিতা নয়, একসঙ্গে কাজ : জিনপিং

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    চীন ও আমেরিকার সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে তিনি বলেছেন, এই সম্পর্ক শুধু দু’ দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়ে পুরো বিশ্বের ওপর।

    প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, প্রায় ১৭০ কোটি মানুষের এই দু’ দেশের সম্পর্ক বিশ্বের ৮০০ কোটির বেশি মানুষের স্বার্থ ও কল্যাণের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই সম্পর্কের উন্নয়ন ও স্থিতিশীলতা বৈশ্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের শেষে তিনি দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্পর্কের অগ্রগতির জন্য শুভকামনা জানান এবং গ্লাস তুলে বলেন, চিয়ার্স। অন্যদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও শি চিনপিং দু জনেই বলেছেন জ্বালানি প্রবাহ নির্বিঘ্ন রাখতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত রাখতে হবে। ট্রাম্প-শি এই বিষয়ে একমত হয়েছেন, এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বলা হয়েছে, প্রেসিডেন্ট শি হরমুজ প্রণালিটি সামরিকীকরণ এবং টোল আদায়ের বিরোধিতা করেছেন। ভবিষ্যতে তেল আমদানিতে প্রণালিটির নির্ভরতা কমাতে বেশি করে মার্কিন তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন।তবে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বৈঠকের আলোচনার কোনোটিতেই তেল কেনার কথা উল্লেখ ছিল না।

    তা ছাড়া দুই নেতা ইরান কখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করতে পারবে না বলেও একমত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে,আমেরিকা রাসায়নিক পদার্থের প্রবাহ বন্ধে কাজ করার পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কিনতে চীনকে আগ্রহী করার বিষয়েও ট্রাম্প ও শি আলোচনা করেছেন। এদিকে হোয়াইট হাউসের বিবৃতির বিষয়ে চীন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য,এর আগে চীনের বিবৃতিতে হরমুজ প্রণালির কথা উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছিল ট্রাম্প-শি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।