গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata আত্মতুষ্টি নয়, সর্বক্ষণ মানুষের সঙ্গে : অভিষেক

    আত্মতুষ্টি নয়, সর্বক্ষণ মানুষের সঙ্গে : অভিষেক

    0
    34
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্নান, ঘুমোনো ছাড়া মার্চ-র ৫ তারিখের পর থেকে সর্বক্ষণ রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে থাকুন। নজরুল মঞ্চে তপশিলি জাতি ও উপজাতিদের এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তৃণমূলের সাধারণ সম্পাদকের বার্তা, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। ভোটের পর এসসি -এসটি অধ্যুষিত ৮৪টি বিধানসভায় গিয়ে সবাইকে বোঝাতে হবে। আগামী ২ মাস নাগরিকদের সামনে তুলে ধরতে কী ভাবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের উপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত। এই সমস্ত এসসি -এসটি সংরক্ষিত এলাকায় গিয়ে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া ও খাল কেটে কুমির কাটা এক। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের আসল রূপ দেখান। অভিষেক-র আরও মন্তব্য, একজন  এসসি -এসটি -কে রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি।
    এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও ডাকা হয়নি। পশ্চিমবঙ্গ থেকে জল নিয়ে যাওয়া মতুয়া ভাইদের অযোধ্যার রামমন্দিরে ঢুকতে দেওয়া হয়নি।