গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International প্রতিবছর নয়, একবারই ৮৫ লাখ দিতে হয়ে এইচ-১বি ভিসার জন্য

    প্রতিবছর নয়, একবারই ৮৫ লাখ দিতে হয়ে এইচ-১বি ভিসার জন্য

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নতুন করে এইচ ১ বি ভিসা আবেদনকারীদের এককালীন মূল্য হিসাবে দিতে হবে ১ লক্ষ মার্কিন ডলার। ১৯ সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে এইচ ১ বি ভিসা অ্যাপ্লিকেশন যারা করবেন, তাদের ১ লক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে।
    এই নিয়ে সংশয়, জল্পনা শুরু হতেই হোয়াইট হাউসের তরফে জানানো হয় যে এই ফি শুধুমাত্র নতুন এইচ ১ বি ভিসার আবেদনকারীদেরই দিতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যারা আগে থেকেই এইচ ১ বি ভিসায় আমেরিকায় রয়েছেন, বা এইচ ১ বি ভিসা হোল্ডার কিন্তু বর্তমানে আমেরিকায় নেই, তাদের দেশে এই ফি দিতে হবে না। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন ফি যা শুধুমাত্র নতুন যারা এইচ ১ বি ভিসার আবেদন করছেন, তাদের উপরে কার্যকর হবে।
    এইচ ১ বি ভিসা যাদের রয়েছে, তারা বাকিদের মতোই দেশের বাইরে যেতে পারবেন এবং ভিতরে আসতে পারবেন। এটা শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, ভিসা রিনিউ বা বর্তমানে যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের উপর প্রযোজ্য হবে না। পরবর্তী লটারি সাইকেলে যারা নতুন আবেদন করবেন, তাদের উপরই প্রযোজ্য হবে।