
ভারত কিংবা ভারতবাসী কেউ হিটলার নয়, প্রতিবেশী দেশের নাগরিকদের কথা ভেবে পাকিস্তানের সঙ্গে কথা চালানো উচিত বলে মন্তব্য করেছেন মোহন ভাগবত। তিনি বলেছেন, পাকিস্তানে এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে ভারত বিভাজন ভুল ছিল এবং সেখানকার অনেক সাংবাদিক আরএসএস ও তার কাজের প্রশংসা করেন।
সেখানে পাকিস্তান-বিরোধী এবং দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে একটি সুস্পষ্ট অন্তঃস্রোত রয়েছে এবং তারা বলেন যে একসঙ্গে থাকাই ভালো ছিল। ভাগবত বলেছেন, ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানকে এমনভাবে পরাজিত করে যে তার আর কোনো প্রতিকার নেই, তাহলে সেখানকার জনগণকে ভারতের ছায়ায় নিয়ে আসতে হবে অথবা তাদের সেই দেশেই শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দিতে হবে এবং তার জন্য আলোচনার দরজা খোলা রাখতে হবে। তিনি আরও বলেছেন, ভারত হিটলারের মতো নন। সেটা স্বভাব বা পথ নয়। তাই কিছু দরজা খোলা রাখতে হবে।
