
সোমবার সিইও দফতর থেকে একটি নতুন নির্দেশিকায় পাঠান হয়েছে রাজ্যের সব জেলার ডিইও-দের। নির্দেশিকায় বলা হয়েছে ০ থেকে ২০ পর্যন্ত যেসব বুথের ফর্ম ফেরত আসেনি সেই সব জায়গাতেই অতিরিক্ত নজর দিতে হবে।
কমিশনের কাছে যে তথ্য পৌঁছেছে সেই পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের মধ্যে ২ হাজার ২০৮ টি বুথের ফেরত আসা ফর্মের সংখ্যা শূন্য। কিন্তু ০ থেকে ১০ পর্যন্ত এমন বুথের সংখ্যা ধরলে মোট বুথের সংখ্যা হয় ৭ হাজার ৮৪৪ টি। যেসব বুথে শূন্য থেকে কুড়ি পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম-এর হিসাব পাওয়া গিয়েছে সেখানে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ কমিশনের। সোমবারই কমিশনের নজরে আসে রাজ্যে প্রায় ২ হাজার ২০৮ টি বুথ এমন রয়েছে যেখানে আনকাল্টেবল এনুমরেশন ফর্ম শূন্য। তারপরই এদিন এমন নির্দেশ কমিশনের তরফে। এদিকে, এই নিয়ে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গে ভোটের দিন কবর থেকে উঠে এসে মৃতরা ভোট দেবে।
আর সেটা দেখার জন্য সারা দেশ থেকে মানুষজনকে আসতে হবে। শমীকের আরও মন্তব্য, পশ্চিমবঙ্গে যেই ২ হাজার ২০৮টি বুথে সবাই ফর্ম জমা দিয়েছেন, সেখানেই বেশি করে তৃণমূলের ভোটব্যাঙ্ক লুকিয়ে আছে, অবৈধ, মৃতদের।








