
দেবী দুর্গা ত্রিশূল দিয়ে বধ করছেন অসুররূপী ডোনাল্ড ট্রাম্প, মহম্মদ ইউনূসকে। দেবীর হাতে মুণ্ডমালা শেহবাজ শরিফের।
মুর্শিদাবাদের বহরমপুরে এবার পুজোর চমক অসুররূপী ডোনাল্ড ট্রাম্প, মহম্মদ ইউনূস। ভারতের ওপর চড়া শুল্ক চাপানোয় ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ক্ষোভ কার্যত আছড়ে পড়েছে পুজোর ভাবনায়। বহরমপুরের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি তাদের দেবী প্রতিমায় অসুরকে তৈরি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজো এবার ৮৩ তম বর্ষ। এবার তাঁদের অসুর তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আদলে।
দেবী দুর্গার হাতে যে মুণ্ডমালা তৈরি করা হয়েছে সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আদলে। পুজো উদ্যোক্তাদের বক্তব্য ভারতের শত্রুদেরকেই অসুর রূপ দেওয়া হয়েছে। এমন অভিনব ভাবনা দেখতে ভিড় জমছে মণ্ডপে।








