
পুরোদমে শীত পড়া শুরু করেছে। আর এই সময়ে ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই দিনে বেশ কয়েক কাপ চা খেয়ে থাকেন। যার সংখ্যা দাঁড়ায় দিনে ৮-১০ কাপ বা তারও বেশি।
আর কিছু মানুষের এত চা প্রেমই সমস্যা বাড়ায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দিনে অতিরিক্ত চা পানের ফলে একাধিক জটিল রোগ পিছু নিতে পারে। তাই সাবধান হতে হবে। আর সে জন্য বিশেষজ্ঞরা দিনে ২ থেকে ৪ কাপের বেশি চা খেতে বারণ করেন।এর থেকে বেশি চা খেলেই শরীর বিগড়ে যেতে পারে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব অত্যধিক চা খাওয়ার ক্ষতির দিকটা জেনে নিন। তাহলেই শুধরে যেতে পারবেন।পাশাপাশি সুস্থ থাকতে পারবেন। প্রথমতঃ বেশি পরিমাণে চা খেলে সবার আগে বাড়বে অনিদ্রার সমস্যা।কারণ, চা হলো একটি উত্তেজক পানীয়। তাই নিয়মিত চা খেলে আদতে ঘুম উড়ে যেতে পারে। এ ছাড়া চা বেশি খেলে আপনার পেটের হাল বিগড়ে যেতে পারে। গ্যাস,অ্যাসিডিটি পিছু নিতে পারে।নিয়মিত চা খেলে স্ট্রেস বাড়তে পারে।মাথায় চেপে বসতে পারে উৎকণ্ঠার মতো সমস্যা। তাই মেপে চা খান।চা বেশি খেলে আবার আয়রন গ্রহণে সমস্যা হতে পারে।যার ফলে পিছু নিতে পারে অ্যানিমিয়া।
আর সেটা নিশ্চয়ই চাইছেন না।এ ছাড়া চায়ের মধ্যে প্রাকৃতিক অ্যাসিড থাকে। সেই সব অ্যাসিড কিন্তু আবার এনামেলের করতে পারে ক্ষতি। তাই শীত পড়েছে বলে বেশি চা খাবেন না।
