
কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের জন্য নয়, ভয় দেখানোর জন্যই সুপারি দেওয়া পেয়েছিল গ্রেফতার যুবরাজ সিং। পুলিশের জেরায় এমনটাই দাবি করেছে যুবরাজ। তাঁর কথায় কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য সুপারি দিয়েছিলেন অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে গুলজার।
তাঁর কাছ থেকে যে নাইম এমএম পিস্তলটি মিলছে সেটিও ইকবারের বলে জানতে পেরেছে পুলিশ। লকডাউনের সময় ইকবাল বাইপাস সংলগ্ন এলাকায় থাকতে শুরু করেন। তবে ইকবাল আদতে বিহারের বাসিন্দা। যদিও এই তথ্যগুলো কতটা ঠিক, তা নিয়ে এখনও সংশয়ে রয়েছে পুলিশ। তৃণমূল কাউন্সিলের ওপর হামলার পিছনে আরও কেউ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশে কাছে যুবরাজ জানিয়েছে তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হবে বলে ডেকে আনা হয়। আড়াই হাজার টাকা হাতে হাতে পেয়ে যাবেন বলার পরে অপারেশনে নামেন।
ছবি সৌজন্যে : নিজস্ব
