গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata দেশের নয়, বিহারমুখী বাজেট, তোপ অধীর সেলিমের

    দেশের নয়, বিহারমুখী বাজেট, তোপ অধীর সেলিমের

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নির্মলা সীতারমনের বাজেটকে ভারত সরকারের নয়, বিহারের বাজেট বলে আক্রমণ করেছে কংগ্রেস-সিপিএম। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বলেছেন বিহার এবং দিল্লির ভোটের দিকে তাকিয়ে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন।

    তাঁর কথায় এই বাজেটে সমাজের বড় অংশ বঞ্চিত করা হয়েছে। নির্মলা সীতারমণের বাজেটকে এভাবেই দেখছে কংগ্রেস। দলের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরির কথায় কৃষক, যুব থেকে মহিলা। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেছেন বাজেটে কোনও দিশা নেই। কিছু ওষুধে করমুক্ত করেছে ঠিকই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বড় কোনও বরাদ্দ করা হয়নি। তেমনই ১০০ দিনের কাজেও অর্থ বরাদ্দ বাড়েনি। কার্যত একই সুর শোনা গিয়েছে মহম্মদ সেলিমের কথাতেও। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম খোঁচা দিয়ে বলেছেন কাঁহি পে নিগাহে, কাঁহি পে ইশারা। আসলে বিহারের ভোটের দিকে তাকিয়ে দিল্লিতে ইশারা করা হয়েছে।

    তাঁর আরও অভিযোগ অন্যান্য রাজ্যের সঙ্গে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ সবাইকেই বঞ্চিত করা হয়েছে। মহম্মদ সেলিমের কথায় নির্মলা সীতারমন দেশের অর্থমন্ত্রী হিসেবে নন, বিহারের অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন।