
ক্যানিংয়ের জীবনতলার কার্তুজ কাণ্ডে বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকারকে বেআইনিভাবে অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শান্তনুর থেকে অস্ত্র কিনে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দ ফারুক মল্লিককে দ্বিগুণ দামে বিক্রি করতে জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লা।
তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের কাছে উঠে আসে এই তথ্য।
সব মিলিয়ে কার্তুজ কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। এই কার্তুজ কাণ্ডে ইতিমধ্যেই হাসনাবাদের মরারিশা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন সদস্য আব্দুল সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
