
ভোটের মুখে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল হয়েছে শুক্রবার। অনুজ শর্মাকে ডিজি ফায়ার, সিদ্ধিনাথ গুপ্তাকে করা হয়েছে ডিজি কারা এবং ডিজি হোমগার্ড করা হয়েছে নটরাজন রমেশবাবুকে।
হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ব্যারাকপুরের কমিশনার করা হয়েছে। তাঁর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আকাশ মেঘেরিয়াকে। অন্য দিকে ব্যারাকপুরের সিপি মুরলীধরকে নিয়ে আসা হয়েছে বিধাননগরে। অন্যদিকে বিধাননগরের সিপি মুকেশকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি মুকেশকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগিকে নিয়ে আসা হয়েছে বর্ধমান রেঞ্জের আইজি পদে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওকে।
অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক থেকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতের ডিআইজি করে। বারাসতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করা হয়েছে।








