
তিনি পালাচ্ছেন না। ইস্তফা-জল্পনা খারিজ করে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র
ফড়ণবীস।
সম্প্রতি মহারাষ্ট্রে লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির দায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি।কিন্তু বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেছেন, তিনি এই লোকসভা ভোটে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই বলেছিলেন, এই হারের জন্য দায়ী তিনি।তিনি পদত্যাগ করার অনুমতি চেয়েছিলেন, যাতে বিধানসভা ভোটের আগে একদম তৃণমূল স্তর থেকে কাজ করতে পারেন। কিন্তু শীর্ষ নেতৃত্ব তাঁর উপরে আস্থা রেখেছেন। তিনি পালাচ্ছেন না। মাথায় তাঁর একটি পরিকল্পনা রয়েছে।উল্লেখ, শুক্রবারই দেবেন্দ্র ফড়ণবীস অমিত শাহের বাড়িতে গিয়ে ইস্তফার ব্যাপারে কথা বলেন। কিন্তু অমিত শাহ তাঁকে নিরস্ত করেন। সূত্রের খবর অমিত শাহ তাঁকে বলেছেন, এখনই যদি তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, তবে মহারাষ্ট্রে বিজেপি কর্মীরা আরও আশাহত হয়ে পড়বেন।
