নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা নয়, আক্রমণে বিরোধীরা

0
197
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গের মেধা প্রতারিত হয়েছে, তা আবারও প্রমাণিত হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার।
তিনি বলেছেন, হাইকোর্টে আবারও রাজ্য সরকার ও এসএসসি ভৎসিত হয়েছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন করে বাঁচাতে আইনজীবীর ভূমিকায় নাটক করতে গিয়েছেন। তবে, সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কিন্তু সরকারের চেষ্টা সাফল্য পেলে আবারও পরীক্ষার ফর্ম বেচে কোটি কোটি টাকা কাটমানি খেতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্য সরকার যদি একটু সংবেদনশীল হত, তাহলে আজকে যোগ্য যাঁরা তাঁদের এভাবে পথে পথে ঘুরতে হত না। যারা যোগ্য আজ তাঁদের সববকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও এক অনিশ্চিত অন্ধকারের ভবিষ্যতের জন্য হাহুতাস করতে হত না’, এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আইনি বিষয়, তাই সেই নিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে, যে সংশ্লিষ্ট দফতরের এই বিষয়, সেই বিষয়ের ব্যাপারে ওই দফতরের আইনজীবীরা যা বলার বলবেন, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি বলেছেন, অযোগ্য চাকরিপ্রার্থীরা অন্যায় করেছে সেই বিষয়ে কোনও দ্বিমত নেই, আর সরকার কখনোই অযোগ্যদের পাশে নেই।