গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National জোটের ফাঁদে পা নয়, কংগ্রেস বিধায়ককে রাহুলের বার্তা

    জোটের ফাঁদে পা নয়, কংগ্রেস বিধায়ককে রাহুলের বার্তা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আর জোটের ফাঁদে পা নয়,পশ্চিমবঙ্গে বিজেপির বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরতে সংগঠন শক্তিশালী করতে হবে। দিল্লিতে পশ্চিমবঙ্গের জয়ী দুই বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে এমনই বার্তা দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা রাহুল গান্ধী।

    এদিকে, শূন্যের গেরো কাটিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। ফরাক্কায় জয়ী হয়েছেন মোতাব শেখ ও রানীনগর কেন্দ্রে জয়ী হয়েছেন জুলফিকার আলি। কংগ্রেসের দলের দুই নতুন মুখ, দিল্লিতে নবনির্বাচিত দুই বিধায়ককে তলব করেছিলেন রাহুল গান্ধী। সেখানেই ওই দুই বিধায়ক-সহ দলীয় নেতৃত্বকে তাঁর স্পষ্ট নির্দেশ, রাজ্যে একলা চলো নীতি নিয়ে সংগঠন মজবুত করতে হবে। দীর্ঘদিন ধরে তৃণমূল ও বামেদের সঙ্গে জোটের রাজনীতিতে বারবার ধাক্কা খেয়েছে কংগ্রেস। ভোটব্যাঙ্ক সরে গিয়েছে, সংগঠন তলানিতে। খবর, বৈঠকে রাহুল গান্ধী দুই বিধায়ককে জানিয়েছেন, এই জয় সবে শুরু। মানুষ বিকল্প খুঁজছে।

    বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসই একমাত্র ভরসা হতে পারে। তাই বুথস্তর পর্যন্ত সংগঠন ঢেলে সাজাতে হবে। পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে নতুন প্রজন্মকে সামনে আনতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও দলিত-আদিবাসী এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাহুলের বার্তা, দুই বিধায়ক বিধানসভায় যেমন সরব হবেন, তেমনই এলাকায় এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনবেন। দুর্নীতি, বেকারত্ব, নারী নির্যাতন ও কেন্দ্র-রাজ্য বঞ্চনার ইস্যুতে লাগাতার আন্দোলন গড়ে তুলতে হবে। পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই মাঠে নামতে বলা হয়েছে।