চিনের সঙ্গে উত্তেজনা না, জাপানকে ট্রাম্প

0
61
ছবি সৌজন্যে : এক্স
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে চিনের সঙ্গে চলমান উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি জাপানের পার্লামেন্টে তাকাইচি মন্তব্য করেন, চিন যদি তাইওয়ানে হামলা চালায়, তবে জাপান সামরিকভাবে জবাব দিতে পারে। এই মন্তব্যেই চীনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প-তাকাইচির ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজনা আর না বাড়ানোর অনুরোধ জানান।
তবে তিনি কোনো নির্দিষ্ট দাবি করেননি এবং চিনের মতো মন্তব্য প্রত্যাহারের চাপও দেননি। জাপান সরকারও মন্তব্য প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছে। জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব মিনোরু কিহারা এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কাছে মন্তব্য করতে অস্বীকার করেছেন।