কাশ্মীরে উড়ে আসা বেলুনে নোট-ফোন নম্বর-কোডও

0
58
ছবি সৌজন্যে : এক্স

পাকিস্তান থেকে উড়ে আসা বেলুনের খোঁজ মিলেছে জম্মু-কাশ্মীরে। রাস্তায় পড়ে থাকা সেই বেলুনে সাঁটানো রয়েছে পাকিস্তানি নোট,তার সঙ্গে রয়েছে একটি ফোন নম্বর এবং স্ক্যানার কোডও।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু-কাশ্মীরের আখনুর জেলার খৌর থানা এলাকায়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, বেলুনে যে মোবাইল নম্বরটি লেখা রয়েছে, সেটি পাকিস্তানি নম্বর। তবে শুধু পাকিস্তানি নোটই নয়, আমেরিকারও নোটও মিলেছে। জানা গেছে দু’টি বেলুন রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরাই পুলিশে খবর দেন।পরে পুলিশ এসে সেগুলি নিয়ে গিয়েছে। কী কারণে উপত্যকায় এই বেলুন পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য,গত কয়েক দিন ধরেই কাশ্মীরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রবিবার জম্মুর কিস্তওয়ার জেলার চাতরু বেল্টের দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিহতও হয়েছে। নিরাপত্তাবাহিনীর অনুমান, এই পরিস্থিতিতে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সাহায্য করতেই সীমান্তের ওপার থেকে বেলুন উড়িয়ে বার্তা পাঠানোর চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি।