গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজু-র নির্মাণে নোটিস, শুনানিতে প্রতারিতরা, বৃদ্ধের বাড়িতে ইডিও

    রাজু-র নির্মাণে নোটিস, শুনানিতে প্রতারিতরা, বৃদ্ধের বাড়িতে ইডিও

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করের বেআইনি নির্মাণে একের পর এক নোটিস দিতেই কলকাতা পুরসভায় শুনানিতে হাজির ফ্ল্যাট আবাসনের বাসিন্দারা।

    এদের কারও জমিতে বহুতল বানিয়েছেন রাজু নস্কর, কেউ আবার রাজু নস্করের বেআইনি নির্মাণে ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের শুনানিতে হাজির হয়ে সমাধান খুঁজছেন মানুষজন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুদের সিন্ডিকেটের খপ্পরে পড়া অশীতিপর বৃদ্ধ সোমবার মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ জানিয়েছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই তৎপর ইডি। ভবানীপুরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা।

    তাঁর অভিযোগ ছিল ভয় দেখিয়ে জমি দখলের পরেও মেলেনি ফ্ল্যাট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানিয়েছিলেন ভবানীপুরের প্রবীর মুখোপাধ্যায়।