
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচ নিয়ে ত্রুটির অভিযোগে এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চাইল ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি।
নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত ২ ফেব্রুয়ারি।
এআই ১৩২ ফ্লাইটে উড়ানের পর এক পাইলট ওই বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে ত্রুটির কথা জানান। সেই দিনই বেঙ্গালুরুতে অবতরণের পর বিমানটি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করে এয়ার ইন্ডিয়া। সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, কোনও বিমান-সংক্রান্ত ঘটনার পর তথ্য চাওয়া নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং তা নিরাপত্তা নিশ্চিত করার বিধির সঙ্গেই সঙ্গতিপূর্ণ।






