
কুস্তিগির বজরং পুনিয়ার দায়ের করা আবেদনের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্ট।অক্টোবরে আবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।অন্যদিকে, অক্টোবরে রয়েছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ।
তার আগে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং পুনিয়া।নাডার রিপোর্টের ভিত্তিতে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ২৩ এপ্রিল বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছিল। বজরং পুনিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্যারিস অলিম্পিক্সের ট্রায়ালের সময় ১৮ এপ্রিল ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে অস্বীকার করেন। প্রাথমিক ভাবে বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছিল অ্যান্টি ডিসিপ্লিনারি ডোপিং প্যানেল। পরে জুন মাসে তাঁকে চার বছর সাসপেন্ড করার প্রস্তাব দেয় নাডা। বজরং পুনিয়ার দাবি, যথাযথ ভাবে বিবেচনা না করেই শাস্তি দেওয়া হয়েছে। এই দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির।
