গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National আল-ফালাহ-র চেয়ারম্যানের পৈতৃক বাড়ি ভাঙার নোটিস

    আল-ফালাহ-র চেয়ারম্যানের পৈতৃক বাড়ি ভাঙার নোটিস

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    বিতর্কিত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মহম্মদ জওয়াদ আহমেদ সিদ্দিকির মধ্যপ্রদেশের পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছে মহু ক্যান্টনমেন্ট বোর্ড।
    এই নির্মাণ ঘিরে রয়েছে একাধিক বেনিয়মের অভিযোগ। মাত্র তিন দিনের মধ্যে অবৈধ অংশ সরিয়ে না ফেললে প্রশাসন সরাসরি ভাঙার কাজ শুরু করবে বলে সতর্ক করেছে বোর্ড। মহুর মুকেরি মহল্লায় সিদ্দিকি পরিবারের চারতলা বাড়িটি স্থানীয়ভাবে মৌলানার বিল্ডিং নামে পরিচিত। ১৯৯০-এর দশকে তৈরি হওয়া বাড়িটিতে বড় বেসমেন্টসহ ২৫টির বেশি জানালা রয়েছে।
    অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, এই বাড়ি নিয়ে বিতর্ক প্রায় তিন দশক ধরে চলছে। ১৯৯৬ সালে প্রথম নোটিস দেওয়া হয়, তারপর ১৯৯৭ সালেও ফের সতর্ক করা হয়। কিন্তু এত বছরেও অবৈধ অংশ ভাঙা হয়নি। এবার ভবনের গায়ে চূড়ান্ত নোটিস টাঙিয়ে জানানো হয়েছে,আর দেরি করলে বোর্ড নিজেই ভাঙার দায়িত্ব নেবে এবং খরচ তুলবে বাড়ির মালিকের কাছ থেকে।