গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata প্রতীকী নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ যোগ্য চাকরিহারাদের

    প্রতীকী নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ যোগ্য চাকরিহারাদের

    0
    95
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একদিকে প্রতীকী নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি।
    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্য চাকরিহারারা ফের পরীক্ষা বসতে না চেয়ে অনড় রয়েছেন। বুধবার বিকাশভবনের উল্টো দিকে চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে নিয়োগের প্রতীকী নোটিফিকেশ পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য আর কোনওভাবেই পরীক্ষায় বসবেন না তারা। ফর্ম ফিলাপও করবেন না। অন্যদিকে বুধবার বিধানসভায় গিয়েছিলেন চাকরিহারাদের ২ প্রতিনিধি।
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ নির্মল ঘোষকে চিঠি দিয়েছেন। যদিও বিষয়টি বিচারাধীন হওয়া এব্যাপারে কেউই কোনও মন্তব্য করেনি।