
জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র বা এনটিপিসির-র জেনারেল ম্যানেজার কুমার গৌরবের হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুকে এনকাউন্টারে খতম করেছে ঝাড়খণ্ড পুলিশ। পুলিশের দাবি, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের জেল থেকে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করেছিল আমন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পলিশ কর্মীরা। গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন আমন। পুলিশকর্মী রাকেশ কুমার গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে মেদিনগরের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
গত ৮ মার্চ শনিবার হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবের ওপরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই হত্যাকাণ্ডে নাম জড়ায় রায়পুর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সাহর। জেরার জন্য সোমবার রায়পুর জেল থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে নিয়ে রাঁচির উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। সেইসময়ই এই ঘটনা ঘটে।








