গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী

    ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অমিত হাঁসদা। তিনি আগুন নামেও পরিচিত ছিলেন মাওবাদী গোষ্ঠীগুলির কাছে। মাথার দাম ছিল ১০ লাখ টাকা। রবিবার গইলকেরা থানার সারান্ডা জঙ্গলে গুলির লড়াই শুরু হয়।
    প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পরে ঘিরে ফেলে পুলিশ এনকাউন্টারে শেষ করে তাঁকে। গোটা বিষয়টি জানিয়েছেন, জেলা পুলিশ সুপার পরশ রানা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর রাইফেল, বিস্ফোরক ও আরও কিছু অস্ত্র।
    আরও কেউ লুকিয়ে আছে কি না এবং অন্য কোথাও কোনও গোপন ডেরা আছে কি না অনিশ্চিত করতে এনকাউন্টার শেষ হওয়ার পর নিরাপত্তাবাহিনী গোটা জঙ্গলে তল্লাশি চালাতে শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন, নিহত অমিত হাঁসদা ওই অঞ্চলে মাওবাদী কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন।