গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports ইউরোপা লিগে নটিংহ্যাম ফরেস্ট

    ইউরোপা লিগে নটিংহ্যাম ফরেস্ট

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভ হলো না ক্রিস্টাল প্যালেসের। এই সিজনে ইউরোপা লিগে খেলা হবে না ইংলিশ ক্লাবটির।

    তারা খেলবে কনফারেন্স লিগে।একই মালিকের দুটি ক্লাব উয়েফার কোনো এক প্রতিযোগিতায় খেলতে পারবে না,ইউরোপীয় ফুটবল নিয়ন্তা সংস্থার এই আইনের খাড়ায় ইউরোপা লিগ থেকে কাটা পড়ে প্যালেসের নাম। গত মাসে এই সিদ্ধান্ত জানায় উয়েফা।এর বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল প্যালেস।তাদের সেই আপিল খারিজ করে দেওয়ার কথা জানিয়েছে সিএএস।এতে প্যালেসের জায়গায় আরেক ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টের ইউরোপা লিগে খেলাও নিশ্চিত হয়ে গেল।ওয়েম্বলিতে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে প্যালেসের কমিউনিটি শিল্ড জয়ের পরদিনই এলো এই খবর।গত সিজনে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জয় করে প্যালেস এবং ওই জয়ের সুবাদে তারা জায়গা করে নেয় ইউরোপা লিগে।উল্লেখ্য আমেরিকার ব্যবসায়ী জন টেক্সটরের প্রতিষ্ঠান ঈগল ফুটবল হোল্ডিংস-এর ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর পাশাপাশি প্যালেসেরও শেয়ার ছিল।উয়েফা আইন অনুয়ায়ী, কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব আছে এমন একাধিক ক্লাব কোনো এক ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।এই একাধিক ক্লাবের মালিকানার নিয়মের এখানে কোনো ব্যত্যয় ঘটেনি, এর প্রমাণ দাখিলের জন্য ডেডলাইন ছিল ১ মার্চ, প্যালেস তেমন কিছু দেখাতে পারেনি।প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই ক্লাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টেক্সটরের কোনো প্রভাব নেই,কিন্তু উয়েফা তা মানেনি।

    প্যালেসের ৪৩ শতাংশ শেয়ারের মালিক ছিলেন টেক্সটর। জুনে এটি বিক্রি করে দেন জন টেক্সটর।